
কলকাতা ১২ এপ্রিল : নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন। জেল থেকেই হেস্টিংস থানায় ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
তাঁর অভিযোগ জোর করে নিয়োগ দুর্নীতিতে তাঁর বয়ান নেওয়া হচ্ছে। এমনকী প্রভাবশালী নেতাদের নাম বলানোর জন্য তাঁকে জোর করা হচ্ছে বলেও অভিযোগ কুন্তলের। এর আগেও তিনি সাংবাদিকদের সামনে ইডির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তখনও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বালনোর জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
বুধবার এই অভিযোগের ভিত্তিতে ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন কুন্তল। তিনি স্বীকার করেছিলেন তিনি বিচারককে চিঠি দিয়েছেন। আদালতে হাজিরা দেওয়ার আগে বহিষ্কৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ফের বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেকের নাম বলার জন্য আমার উপর বারবার চাপ সৃষ্টি করছে। সেই কথাই আমি বিচারককে জানিয়েছি।
