kolkata

3 years ago

Kunal Ghosh at Red Road : ভাঙা পায়ে নেত্রীর ধর্না মঞ্চে কুণাল, মঞ্চ ছেড়ে উঠে পড়লেন নেত্রী

Kunal Ghosh at Red Road
Kunal Ghosh at Red Road

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৫ ফেব্রুয়ারি থেকে টানা বিশ্রামে রয়েছেন তৃনমূলের সাধারন সম্পাদক কুণাল ঘোষ। ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান তিনি অপারেশনের পর আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। বিশ্রামে থাকলেও রাজনীতিতে সক্রিয় চরাচর তার। তিনি যে রাজনৈতিক ভাবে কতটা সক্রিয় তা বোঝা গেল যখন তিনি  মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চের সামনে হুইল চেয়ারে হাজির হলেন। দেখেই মমতা নেমে এলেন মঞ্চ থেকে। কথা বললেন কুণালের সঙ্গে। একটু পরে কুণালকে নিয়ে হুইল চেয়ার গেল গাছের ছায়ায়। ঘণ্টাখানেক থাকার পরে গাড়িতে করে চলে গেলেন। তবে কথোপকথন কী শুধুই কুশল বিনিময়ে সীমাবদ্ধ ছিল না কী মিলল কোনো রাজনৈতিক পরামর্শ! তা জানা ভার। 

বুধবার রাজ্য রাজনীতির জন্য এক বিশেষ দিন ছিল,  সব দলেরই  কর্মসূচি ছিল এই দিন। তৃণমূলের আবার দুটো। একটি মমতার ধর্না। দ্বিতীয়টি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শহিদ মিনারের সভা। সাধারণ ভাবে হলে দু’টিতেই কুণালের থাকার কথা ছিল। কিন্তু কোনওটিতেই তাঁকে দেখা যায়নি। বুধবার দু’টি জায়গাতেই খুব ভিড় ছিল। সে কারণেই বৃহস্পতিবার ফাঁকায় ফাঁকায় মমতার ধর্নাস্থল থেকে ঘুরে এলেন বলে জানিয়েছেন কুণাল। তিনি বলেন, ‘‘দলের এত বড় দু’টি কর্মসূচি কিন্তু আমায় চিকিৎসকের নির্দেশে ঘরে বসে থাকতে হয়েছে। ভিড়ের জন্য যেতে পারিনি। আর মনে হচ্ছিল, দলের সর্বময় নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ধর্নায় বসে রয়েছেন তখন এক বার তো যেতেই হবে। তাই সকালে ফাঁকায় ফাঁকায় গিয়ে ঘুরে এসেছি।’’

দলের রাজ্য সম্পাদক  কুণাল বলেন, ‘‘আমি অভিভূত যে, পৌঁছেছি জেনেই মমতাদি নিজে চলে আসেন। আমার পায়ের খোঁজ নেন। অনেকে আমায় মঞ্চে ধরে ধরে তুলবেন বলেছিলেন, কিন্তু আমি রাজি হইনি। পাশে একটা গাছের ছায়ায় গিয়ে বসেছিলাম।’’ 

উল্লেখ্য, মমতা গত বিধানসভা নির্বাচনের আগে আগে পায়ে চোট পেয়েছিলেন নন্দীগ্রামে। এর পরে সেই চোট নিয়েই হুইল চেয়ারে বসে প্লাস্টার করা পা নিয়ে গোটা রাজ্য চষে বেড়িয়েছিলেন। তা থেকেই কি প্রেরণা কুণালের? প্রশ্ন শুনে কুণাল বলেন, "দিদির সব কিছুই আমার কাছে প্রেরণা। আমার একার নয়, সবার কাছে প্রেরণা।"

You might also like!