kolkata

2 years ago

Vineet Goyal on Swarnadeep Death Case : যাদবপুরকাণ্ডে রহস্যের দ্রুত সমাধান হবে: পুলিশ কমিশনার

Vineet Goyal on Swarnadeep Death Case (File Picture)
Vineet Goyal on Swarnadeep Death Case (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুরহস্যের কিনারা হবে শীঘ্রই, জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।রবিবার রেড রোডে বিনীত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘যাদবপুরের ঘটনায় রবিবার দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আগে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছিল। উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। এক জন ডিসি পদমর্যাদার আধিকারিক সর্ব ক্ষণ তদন্ত প্রক্রিয়ার তদারকি করছেন।’’ তিনি আরও বলেন, ‘‘ইতিমধ্যে মৃত ছাত্রের ময়নাতদন্ত হয়েছে। তার ভিডিয়োগ্রাফিও করা হয়েছে। আমরা দ্রুত তদন্ত শেষ করতে পারব বলেই আশা করছি।’’

গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিন তলার বারান্দা থেকে পড়ে যান নদিয়ার স্বপ্নদীপ। তাঁকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় হস্টেলে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। আগেই সৌরভ চৌধুরী নামে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। তার পর শনিবার রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত নামের আরও দুই পড়ুয়াকে।

You might also like!