Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Kalighater Kaku: বুকের ব্যাথায় এসএসকেএমে কালীঘাটের কাকু! কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে ব্যাঘাত

Kalighater Kaku (File Picture)
Kalighater Kaku (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে টানাপোড়েন অব্যাহত রয়েছে। শুক্রবার তাঁকে জোকা ইএসআই-এ নিয়ে যাওয়ার জন্য SSKM হাসপাতালে পৌঁছয় ED আধিকারিকদের একটি দল। 

কিন্তু সুত্র মারফত জানা গিয়েছে, গতকাল রাতে বুকে ব্যথা অনুভব করেন তিনি। আর এরপর তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলছে ED। এদিন তাঁকে শিশুদের জন্য বরাদ্দ বেডে রাখার অভিযোগ উঠেছে।

নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ED। দীর্ঘ সময় তিনি SSKM হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গলার স্বরের নমুনা দিতে রাজি হননি কালীঘাটের কাকু, জানা গিয়েছিল এমনটাই। মানসিক চাপের কারণেই তিনি গলার স্বরের নমুনা দিতে পারছিলেন না কিনা, তা নিয়েও চলছিল আলোচনা। জানা গিয়েছিল মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শও নিতে চলেছে ED।

You might also like!