
কলকাতা, ৮ আগস্ট: গানে ও কবিতায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার কলকাতা তথা গোটা রাজ্যজুড়ে পালিত হল বাইশে শ্রাবণ। মঙ্গলবার যথোচিত মর্যাদায় পালিত হয়েছে কবিগুরুর প্রয়াণ বার্ষিকী। কবিগুরুর প্রয়াণ বার্ষিকী উপলক্ষে এদিন সকালে নিমতলা মহাশ্মশানে কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা মহানাগরিক ফিরহাদ হাকিম।
মেয়র ফিরহাদ হাকিম এদিন টুইট করেও কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। টুইটারে তিনি লেখেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন, প্রতিবার আশা ও আনন্দে পূর্ণ করেন। কবিগুরুর মৃত্যু বার্ষিকীতে এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
