Breaking News

 

kolkata

3 years ago

The Calcutta high Court : মঙ্গলবারেও বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আইনজীবীদের বয়কটের ডাক অব্যাহত, বার অ্যাসোসিয়েশনের চিঠি প্রধান বিচারপতিকে

The Calcutta high court
The Calcutta high court

 

কলকাতা, ১০ জানুয়ারি  : বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আইনজীবীদের বয়কট মঙ্গলবারেও অব্যাহত। চলতি সপ্তাহের প্রথম দিন সোমবার পক্ষপাতিত্বের অভিযোগে অবস্থান বিক্ষোভ করেছিলেন তৃণমূল সমর্থিত আইনজীবীরা। বিচারপতি মান্থার এজলাস বাইরে থেকে লক করে দেওয়ার পর আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটেছিল। বিষয়টি কানে আসতেই নিজের কক্ষের বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি বলেছেন, তাঁর এজলাসে ঢুকতে যাতে কেউ বাধা না পান, তার ব্যবস্থা করতে হবে হাই কোর্টের ওসিকে।

এদিন আবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা সহ গোটা দেশ। বিচারপতি মান্থাকে পুরোপুরি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের আইনজীবীদের সংগঠন বার অ্যাসোসিয়েন। আইনজীবীরা সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় যোগ দেবেন না তাঁরা। এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠিও দেওয়া হয়েছে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আইনজীবীদের এই বয়কট সিদ্ধান্তের ফলে আশঙ্কা দেখা দিয়েছে হাইকোর্টে বিচারাধীন বহু মামলা থমকে যাওয়ার। বিশেষ করে বিচারপতি মান্থার এজলাসে অনেক মামলা বিচারাধীন রয়েছে। তাঁর এজলাস বয়কট করার অর্থ, সেইসব বহু মামলার বিচার প্রক্রিয়া নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে।

You might also like!