3 years ago
Kolkata News: খুব শীগ্রই চালু হতে চলেছে জোকা- তারাতলা মেট্রো
Joka to Taratola Metro is going to start very soon
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো। শর্তসাপেক্ষে ছাড়পত্র দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস। কিছুক্ষেত্রে তারা তাদের পর্যবেক্ষণের কথা জানিয়েছে। সেই কাজগুলোও দিন পনেরোর মধ্যেই শেষ করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আর তা হলেই জোকা-তারাতলা যাত্রী নিয়ে মেট্রো ছুটতে আর কোনও অসুবিধা থাকবে না। মেট্রোসূত্রে খবর, ওয়ান লাইন ওয়ান মেট্রো পদ্ধতিতে ট্রেন চলবে। অর্থাৎ একটি মেট্রোই যাতায়াত করবে। সেক্ষেত্রে কমপক্ষে ২০ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা। তবে ভাড়া এবং কতক্ষণ ট্রেন চলবে এই লাইনে তা এখনও ঠিক হয়নি। প্রত্যেক স্টেশনে এএফসি গেট বসানো হয়ে গেলে স্মার্ট কার্ড দিয়েই করা যাবে মেট্রোসফর। তা না হলে আপাতত টোকেন কেটেই মেট্রো চড়তে হবে যাত্রীদের।