Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Lok Sabha Elections 2024:'জগন্নাথদেবও নাকি ভক্ত! দয়া করে রাজনীতিটা করবেন না' মোদীকে কটাক্ষ মমতার

Mamata Banerjee and Narendra Modi.
Mamata Banerjee and Narendra Modi.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১০ দিন পরে বিজেপি আর দেশের ক্ষমতায় থাকবে না বলে দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে প্রধানমন্ত্রী মোদীকেও তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র বলেছিলেন, পুরীর জগন্নাথও নাকি মোদীর ভক্ত। পরে অবশ্য নিজের এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়ে সম্বিতের ব্যাখ্যা, মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে!

ওই প্রসঙ্গ টেনে এদিন রায়দিঘির নির্বাচনী সভা থেকে তীব্র শ্লেষের সুরে মমতা বলেন, ‘‘মোদী বলছেন আমার বাবা-মা ছিল না। ইশ্বর নাকি তাঁকে তৈরি করেছেন। জগন্নাথ দেবও নাকি ওঁর ভক্ত। বলে দিচ্ছে তা হলে আপনার মন্দির তৈরি করে দেবে। তুলসি, ধূপ দিচ্ছি। খাও-দাও বসে থাক। দেশটাকে বিক্রি করতে হবে না।’’

তৃণমূল নেত্রীর মুখে এমন কথা শুনে প্রথমে ঘাবড়ে যান জনতা। কী করবেন, ঘাড় নেড়ে সম্মতি জানাবেন নাকি না বলবেন বুঝে উঠতে পারছিলেন না। সেটা আন্দাজ করে মুচকি হেসে তৃণমূল নেত্রী বলেন, "অবশ্যই মোদীবাবুর জন্য একটা মন্দির করে দেব! একটা ছবি রেখে দেব! মিষ্টি খেতে দেব! তুলসি পাতা রেখে দেব! চন্দন দেব, পুরোহিত রেখে দেব! দয়া করে রাজনীতিটা করবেন না!"

মুখ্যমন্ত্রী ব্যঙ্গ করছেন বুঝতে পেরে সভাস্থলে ওঠে হাসির রোল। তা দেখে মমতার ভবিষ্যদ্বাণী, "আর তো ১০ দিন বাকি, তারপর? কোথায় যাবে, এবার পাততাড়ি গোটাও। ইশবার চারশো পার নয়, পগারপার। ৫৪৩ এর মধ্যে ২০০ পার হবে না।"

এদিনের সভা থেকে মমতা এও বলেন, " মোদী নাকি একটা সভায় বলেছে- ওর নাকি বায়োলজিক্যাল জন্ম হয়নি! মানে বাবা মা কেউ নেই। আকাশ থেকে এসেছেন, ইশ্বর ওকে পাঠিয়েছে! ভাবুন কোন লেবেলে মিথ্যে কথা বলে!"


You might also like!