kolkata

2 years ago

Recruitment Scam Case: নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ শিক্ষক-শিক্ষিকাদের

Recruitment Scam Case
Recruitment Scam Case

 

কলকাতা, ২১ আগস্ট  : নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের নজরে রয়েছেন রাজ্যের প্রায় ৪০০ জন শিক্ষক-শিক্ষিকা। সূত্রের খবর, এঁদের মধ্যে অধিকাংশ শিক্ষক এবং শিক্ষিকা নিজেদের পছন্দমতো পোস্টিং পেয়েছিলেন।

তদন্তকারীদের অভিযোগ, তাঁরা টাকার বিনিময়ে চাকরি ও পছন্দের পোস্টিং পেয়েছিলেন। এ বার সেই পোস্টিং তাঁরা কীভাবে পেয়েছিলেন, তা জানার জন্যই সোমবার ৫০ জন শিক্ষককে তলব করেছিল সিবিআই৷ তাঁরা নিজাম প্যালেসে হাজিরা দেন।

বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দুই দিনাজপুর ও দুই ২৪ পরগনা জেলা মিলিয়ে মোট ৫০ জন শিক্ষক-শিক্ষিকা আসেন। দীর্ঘ সময় ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ চলে। মূলত তাঁদের সঙ্গে আনতে বলা হয়েছিল নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র ও অ্যাডমিট কার্ড এবং ফল। এর আগেও বেশ কয়েকজন শিক্ষককে ডেকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁদের বয়ান নথিভূক্ত করা হয়।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা যখন রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করছে, সেই সময়ে আদালতের তরফে প্রশ্ন করা হয়েছিল যে, কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা শুধু প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে৷ যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরাও সমানভাবে দোষী৷ তাঁদের কেন নাগাল পাচ্ছেন না তদন্তকারীরা?

আদালতের এই প্রশ্নের পরই বিচারপতির কাছ থেকে সময় চেয়ে সিবিআইয়ের তদন্তকারীরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিটি জেলায় যেখানে টাকার বিনিময়ে চাকরি হাসিল হয়েছে, সেই সব শিক্ষক-শিক্ষিকাদের তালিকা বানান।


You might also like!