kolkata

3 years ago

Matri Bhasha Diwas : বিশ্বভারতীতে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Viswa Bharati
Viswa Bharati

 

সিউড়ি, ২১ ফেব্রুয়ারি  : আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর ২১ ফেব্রুয়ারি। সারা বিশ্বে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে। মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিশ্বভারতীতে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।সকাল থেকে নানা অনুষ্ঠান পদযাত্রা ও বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে তৈরি হওয়া শহিদবেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় এদিন ।

আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বিশ্বভারতীতে সকাল থেকেই নানা অনুষ্ঠান চলছে। গানে-আলপনায় স্মরণে উদভাষিত ওপার বাংলার শহিদের আমরণ। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সেই সুরেই রক্তিম আলপনায় সেজে ওঠে শান্তিনিকেতন। গোটা বিশ্বের সঙ্গে বিশ্বভারতীতেও পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এপার বাংলা ওপার বাংলার পড়ুয়ারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক হল পদযাত্রায়, গানে, স্মরণে। সকাল ৮টা নাগাদ পূরবী গেটের সামনে থেকে একটি পদযাত্রায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, আধিকারিক, অধ্যাপক, অধ্যাপিকারাও সামিল পদযাত্রায়। বাংলাদেশ ভবনে এসে শেষ হল বৈতালিক। বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে এসে পদযাত্রা শেষ হয়। এরপর বাংলাদেশ ভবনে তৈরি হওয়া শহিদবেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।


You might also like!