Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Traffic Update : রবিবার ইডেনে ভারতের হাইভোল্টেজ ম্যাচ, ইডেন চত্বরে যান নিয়ন্ত্রণ, বন্ধ একাধিক রাস্তা

Traffic Update
Traffic Update

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলছে ক্রিকেটের মহাযজ্ঞ। আজ ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের এই ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন কার্যত কয়েক কোটি মানুষ। এই ম্যাচের টিকিট খইয়ের মতো উড়ে গিয়েছে। সঙ্গে চলেছে দেদার কালোবাজারি। বোঝাই যাচ্ছে একেবারে কানায় কানায় পূর্ণ থাকবে স্টেডিয়াম। বিভিন্ন রাজ্য থেকে অনুরাগীরা আসবেন, তাই আগেভাগেই কোমর বেঁধে তৈরি কলকাতা পুলিশ। এর জেরে রবিবার সকাল থেকেই যান নিয়ন্ত্রণ করা হবে ইডেন চত্বরে ,কিছু গাড়িকে ঘুরিয়ে দেওয়া হবে। বন্ধ থাকবে একাধিক রাস্তা।কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে …

সকাল ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বন্ধ থাকবে অকল্যাড রোড , গোষ্ঠপাল সরণীতে যান চলাচল বন্ধ থাকবে। হাইকোর্টগামী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে এসপ্ল্যানেড ধরে।

দক্ষিণ কলকাতা থেকে আসা যানবাহন ঘোরানো হবে মেয়ো রোড দিয়ে ,ঘুরিয়ে নেতাজি মূর্তি, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদি বাগ পাঠানো হবে।

দক্ষিণ কলকাতা থেকে বাইকে কেউ এলে এজেসি বোস রোড, সেন্ট জর্জ গেট, স্ট্র্যান্ড রোড হয়ে বিবাদিবাগ যেতে হবে। আবার উত্তর কলকাতা থেকে বাইকে এলে বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে যাতায়াত করতে পারেন। এস এন ব্যানার্জি রোড দিয়েও ঘোরানো হতে পারে বাইক।হাওড়ার দিকে যাওয়া বাসগুলি ঘুরবে হেস্টিংস ক্রসিং দিয়ে।

এছাড়াও বেশ কিছু রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে যারা পথ দেখাতে সাহায্য করবেন, এই একই নিয়ম বহাল রইবে ১১ নভেম্বর পাক বনাম ইংল্যান্ডের ম্যাচের দিনেও।

You might also like!