
কলকাতা, ২৪ ডিসেম্বর: অনুব্রত মণ্ডলের হাতেই তৃণমূলের প্রাণ। অনুব্রত না থাকলে দলটাই থাকবে না। দিল্লি নিয়ে গেলে নেতাদের নাম বলে দেবে। যার ফলে নেতারা একের পর এক গ্রেফতার হয়ে যাবেন।
অনুব্রতকে পুলিশের আচমকা গ্রেফতারি প্রসঙ্গে দুর্গাপুরে শনিবার এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অনুব্রত বর্তমানে দুবরাজপুর থানার হেফাজতে রয়েছেন। ইডি তাঁকে গরুপাচার মামলায় দিল্লি নিয়ে গিয়ে জেরা করার প্রস্তুতি নিচ্ছিল। সেসময়ই তাঁকে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আসানসোল জেল থেকে গ্রেফতার করা হয়।সামনেই পঞ্চায়েত ভোট রয়েছে। এখনও বীরভূমে সভায় শাসকদলের শীর্ষ স্তরের নেতাদের বক্তব্যে বারবার অনুব্রতর কথা উঠে আসছে। ফলে এখনও যে বীরভূমের রাজনীতির রাশ যে অনুব্রতর হাতেই সেটা স্পষ্ট। ফলে অনুব্রতকে নিয়ে দড়ি টানাটানির পিছনে রাজনীতি রয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
