kolkata

3 years ago

Howrah Puri Vande Bharat Express: হাওড়া-পুরী বন্দে ভারত চালু কবে থেকে? জেনে নিন বিস্তারিত তথ্য

Howrah Puri Vande Bharat Express( File Picture)
Howrah Puri Vande Bharat Express( File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির অন্যত্তম প্রিয় পর্যটন কেন্দ্র পুরী , বাঙালির কাছে পুরী কেবল মাত্র প্রিয় পর্যটন স্থান ই নয় পুরীর সাথে বাঙালির আবেগ জড়িয়ে আছে, কেবল ই বেড়ানো নয় তীর্থ স্থান হিসাবে ও এর জনপ্রিয়তা নেহাত কম নয়। পর্যটন কেন্দ্র তথা তীর্থ স্থান হিসাবে জন প্রিয়তার দরুন ওই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। সম্প্রতি হাওড়া-পুরী রুটে বন্দে ভারতের ট্রায়াল রান সম্পূর্ণ হয়। এরপরই শোনা গিয়েছিল যে, চলতি মাসেই হাওড়া-পুরী রুটে বন্দে ভারত চালু হয়ে যাবে। সেই অপেক্ষারই অবসান হতে চলেছে। 

 আগামী সোমবার (১৫ মে) থেকেই চাকা গড়াবে হাওড়া-পুরী সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারতের। এই ট্রেন যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের চূড়ান্ত সময়সূচি বা কোন কোন স্টেশনে দাঁড়াবে, সেই সংক্রান্ত কোনও তথ্য ভারতীয় রেলের তরফে এখনও জানানো হয়নি।  

রেলের থেকে পাওয়া খবর অনুসারে, সকাল ৬ টা ১০ মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করবে পুরী-মুখী বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছতে সময় লাগবে ৬ ঘণ্টা ২৫ মিনিট। অন্যদিকে, পুরী থেকে দুপুর ১ টা ৫০ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ার উদ্দেশে রওনা দেবে, পৌঁছবে রাত সাড়ে ৮টায়। ফেরার পথে বন্দে ভারতের এক্সপ্রেসের সময় লাগবে ৬ ঘণ্টা ৪০ মিনিট।মাঝে খড়্গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদায় স্টপেজ দেবে বন্দে ভারত এক্সপ্রেস। ৫০০ কিলোমিটার এই যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় ৭৭ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৩০ কিলোমিটার থাকবে। 


You might also like!