
কলকাতা, ৩০ সেপ্টেম্বরঃ গতকাল থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত। বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আর এই পরিস্থিতিতে নিত্যনৈমিত্তিক কাজের জন্য যারা শহর কলকাতায় আসেন তাঁরা পড়তে পারেন ট্রাফিক জ্যামের কবলে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কি বলছে আজকের ট্রাফিক আপডেট?
লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, আজ এখনও পর্যন্ত শহর কলকাতার যানচলাচল স্বাভাবিকই রয়েছে। কোথাও কোনও দুর্ঘটনার খবরও নেই। আর আজকের মিটিং বা জমায়েত বলতে, দুপুর ১টা নাগাদ একটি মিছিল রয়েছে যা ধর্মতলা থেকে মৌলালি যুবকেন্দ্র পর্যন্ত যাবে। মিছিলে ১০০ থেকে ১৫০ মানুষ পা মেলাকে পারেন। যদিও কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
