kolkata

3 years ago

High Court questions About DA march: ডিএ মিছিলের অনুমতি নিয়ে হাই কোর্টের প্রশ্ন রাজ্যকে

Former Justic of Kolkata High Court Raj Sekhar Mantha (File Picture )
Former Justic of Kolkata High Court Raj Sekhar Mantha (File Picture )

 

কলকাতা, ২ মে  : মহার্ঘ ভাতা নিয়ে নবান্ন অভিযানে আপত্তি কেন? রাজ্যকে প্রশ্ন করল কলকাতা হাই কোর্ট। এ ব্যাপারে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, ‘‘রাজ্য এ ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতে পারে। কিন্তু কর্মসূচিতে বাধা দিতে পারে না।’’ তাঁর প্রশ্ন, এ ক্ষেত্রে যাঁরা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁরা রাজ্য সরকারেরই কর্মচারী।

মহার্ঘ ভাতার দাবিতে নবান্ন অভিযান কর্মসূচির অনুমতি চেয়ে মামলা হয়েছিল হাই কোর্টে। মঙ্গলবার সেই মামলা ওঠে বিচারপতি মান্থার এজলাসে। সেই মামলা প্রসঙ্গেই বিচারপতি বলেন, ‘‘মিছিল করার অনুমতি চেয়ে ৩০ থেকে ৪০টি মামলা আমার কাছে এসেছে। কিন্তু মিছিল করার জন্য কেন আদালতকে বার বার হস্তক্ষেপ করতে হবে?’’

এর পরই রাজ্যের উদ্দেশে বিচারপতি মান্থা বলেন, ‘‘শান্তিপূর্ণ আন্দোলন করলে অসুবিধা কোথায়? বিরোধিতা করা বা শান্তিপূর্ণ প্রতিবাদ করা তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে। স্কুল, কলেজ, বাজার, অফিস রয়েছে বলে মিছিলের অনুমোদন প্রত্যাখ্যান করা যায় না।’’

You might also like!