kolkata

3 years ago

Weather Forcast In Kolkata: তিলোত্তমার পারদ পৌঁছল ২৬.৮ ডিগ্রিতে! ঝলসানো রোদে নাভিশ্বাস মানুষ, আরও বাড়বে গরম

Heatwave in kolkata, temp reaches 26.8
Heatwave in kolkata, temp reaches 26.8

 

কলকাতা, ১৩ এপ্রিল : অস্বস্তিকর গরম বেড়েই চলেছে কলকাতায়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বুধবারের তুলনায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি কম ছিল। কলকাতায় সপ্তাহের শেষে তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রির গণ্ডি, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পয়লা বৈশাখের দিন, অর্থাৎ ১৫ এপ্রিল পর্যন্ত কলকাতা-সহ গোটা রাজ্যে প্রবল গরম পড়বে, তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতায় তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডিও। আপাতত কলকাতায় তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। প্রচণ্ড গরম আর আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা তিলোত্তমাবাসীর। ঝলসানো রোদে রাস্তাঘাটে চলাফেরা করা দায়।


You might also like!