
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রামনবমীকে ঘিরে এ রাজ্যে বহু স্থানে অসান্তির পরিবেশ তৈরী হয়েছিল, তার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এই উৎসব কে ঘিরে রাজ্যে যেন পুনরায় অশান্তির পরিবেশ তৈরী না হয় তা নজরে রাখতে রাজ্যপাল নিজেই পথে নামলেন।
বৃহস্পতিবার রাজভবন থেকে রাজ্যপালের কনভয় বেরিয়ে প্রথম যায় লেকটাউনের একটি হনুমান মন্দিরে। সেখানে পুজো দেন। তার পর শহরের সম্পূর্ণ অন্য প্রান্তে একবালপুর, পোস্তা। দু’জায়গাতেই পুলিশ আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। প্রবল গরমে তেষ্টা মেটান পোস্তায় একটি শরবতের দোকানে, ছাতুর শরবতে চুমুক দিয়ে। পয়সা মেটান নিজের পকেট থেকেই। কথা বলেন এলাকার ছোট ব্যবসায়ীদের কয়েক জনের সঙ্গে। তাঁদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করেন। বলেন, যে কোনও সমস্যায় পুলিশের সঙ্গে কথা বলতে। সেই সময় রাজ্যপালের পাশেই ছিলেন রাজ্য পুলিশের কর্তাদের কয়েক জন। কর্মসূচী চলাকালীন নিজস্বী ও তোলেন তিনি।
