
কলকাতা, ২১ ফেব্রুয়ারি : আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চার মার্চ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। প্রায় সাত লক্ষ পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন বাড়তি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষা চলাকালীন এক ডজনেরও বেশি লোকাল ট্রেন অতিরিক্ত স্টপেজে দাঁড়াবে। সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট এবং দুপুর তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত অতিরিক্ত স্টপেজ দেবে।
য়ালদহ-রানাঘাট সেকশনে-পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা স্টেশনগুলিতেও অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে। একইভাবে বারাসত-বনগাঁ সেকশনের বিভূতিভূষণ হল্ট এই বাড়তি স্টপেজের আওতায় রয়েছে। লোকালগুলি হল-শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি, শিয়ালদহ-লালগোলা, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-বনগাঁ, কলকাতা-লালগোলা, শিয়ালদহ-রানাঘাট, কল্যাণী সীমান্ত-শিয়ালদহ, কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ, লালগোলা-শিয়ালদহ, কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ, শান্তিপুর-শিয়ালদহ।
