kolkata

3 years ago

Frihad Hakim: ‘মমতার প্রকল্প চুরি করছে বিজেপি’:ফিরহাদ

Firhad slams BJP for "Laxmi Bhandar Scheme"
Firhad slams BJP for "Laxmi Bhandar Scheme"

 

কলকাতাঃ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর  রবিবার তোপ দাগলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সাফ দাবি, বাংলা থেকে স্কিম চুরি করে গুজরাটে নিয়ে যাওয়া হচ্ছে। মমতার পদাঙ্ক ‘অনুসরণ’ করছেন মোদী। এদিকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের সলতে পাকানো। জেলায় জেলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এরমধ্যেই শনিবার বড় ঘোষণা করতে দেখা গিয়েছি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। বড় ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। শনিবার দুর্গাপুর থেকে জানান, বিজেপি ক্ষমতায় এলে এক ধাক্কায় চারগুণ বেড়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বিজেপি সরকার গড়লে ৫০০ টাকার বদলে ২০০০ টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের টাকা। যা নিয়েই ব্যাপক তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 

পাল্টা তোপ দেগে ফিরহাদ বলেন, “মহামান্য গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংকস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংকস টুমোরো। আর আজকে প্রমাণ হয়ে গেল হোয়াট মমতা থিঙ্ক টুডে নরেন্দ্র মোদী থিঙ্ক টুমোরো। এখান থেকে স্কিম চুরি করে নিয়ে গিয়ে গুজরাটে করতে বাধ্য হচ্ছে। যদি বাংলার মানুষের মতো ওরাও পায় তাতে ভাল। এতে আমার কোনও বিরোধ নেই। কিন্তু, মাথা নত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলুন তোমার চিন্তাভাবনা অনুসরণ করে আমি ধন্য হলাম।” 

You might also like!