kolkata

3 years ago

Kolkata News: ভোর রাতে শহরে অগ্নিকাণ্ড, বড়দিনের আগেই পুড়ে ছাই বেকারি

Fire strikes at a Bakery in Kolkata
Fire strikes at a Bakery in Kolkata

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রথমে গতকাল রাতে বড়বাজারে একটি কাপড়ের দোকানে আগুন লাগে, এরপর শনিবার ভোরে চারু মার্কেটে একটি বেকারিতে আগুন লাগার খবর মিলল। হঠাৎই সেই বন্ধ বেকারিতে আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসীদের মুখে আতঙ্ক ছড়ায়। দমকল সূত্রে খবর, ভোর তিনটে নাগাদ আগুন লাগে । সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে বেকারি। দমকলের পাঁচটি ইঞ্জিন টানা দু’ঘণ্টার চেষ্টায় কোনও ক্রমে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। আশপাশে ঘিঞ্জি এলাকা এবং গোডাউন থাকায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দিয়েছিলেন, তারপরই একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার সময় ভিতরে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, কারখানা গত ২ বছর ধরে বন্ধ ছিল। তারপরও কীভাবে আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

You might also like!