kolkata

2 years ago

Fire in Trinamool worker's house:ডোমজুড়ে রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর ঘরে আগুন

Fire in Trinamool worker's house in the dark of night
Fire in Trinamool worker's house in the dark of night

 

হাওড়া, ৩০ জুন  : হাওড়ার জোমজুড়ের সলপে এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। তৃণমূলের পতাকা, ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলা হয়েছে| এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ডোমজুড় থানার পুলিশ। তারা তদন্ত শুরু করেছে।

সেখানে গিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি তথা ডোমজুরের বিধায়ক কল্যান ঘোষ | মৌমিতা প্রামানিক নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে লাগানো ছিল তৃণমূলের ব্যানার, পোস্টার। সেই ব্যানার পোস্টারের সঙ্গে তাঁদের বেড়ার ঘরেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ | অভিযোগের তির বিজেপি ও সিপিএমএর বিরুদ্ধে |

বিরোধীদের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে যাঁদের ঘর পুড়ে গিয়েছে সেই বাড়ির সদস্য মৌমিতা প্রামাণিক বলেন, আমি গরিব মানুষ। কষ্ট করে ঘরটা করিয়েছি। ঘর ও সেখানে লোগানো ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন পোড়ালো বলতে পারব না। এতবড় ক্ষতি হল। মনে হচ্ছে বিরোধী পার্টিরা এই কাজ করেছে।

বিজেপির পক্ষ থেকে শ্রীরামপুর লোকসভার কোর কমিটির সদস্য জয়ন্ত দাস বলেন, গত বিধানসভা ভোটের নিরিখে সলপে বিজেপি এগিয়ে ছিল। তাই বিজেপি টার্গেট। এটা তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। নিজেরা গল্প করে বিজেপির গায়ে দাগ লাগাতে চাইছে। প্রশাসনের কাছে অনুরোধ তাঁরা তদন্ত করে শাসকদলের ষড়যন্ত্র থাকলে তা বের করুক।


You might also like!