Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Major fire breaks out in kolkata: বাইপাসের ধারে বস্তিতে আগুন, ভস্মীভূত বহু ঘর-বাড়ি ও দোকান

Major fire breaks out in kolkata
Major fire breaks out in kolkata

 

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল বাইপাসের ধারে আনন্দপুরের বস্তিতে। আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। মনে করা হচ্ছে, সিলিন্ডার ফেটে ঘটছে বিস্ফোরণ। অন্তত ৫০টি ঝুপড়ি ঘর, দোকান পুড়ে ছাই। চার দিক ঢেকেছে ধোঁয়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে।

রবিবার সকাল থেকে কলকাতায় হাওয়ার গতি ছিল খুব বেশি। মনে করা হচ্ছে, সেই কারণে আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত। সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে নামেন দমকল কর্মীরা। আগুন যেখানে লেগেছে, তার কাছেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। ঝুপড়িতে আগুন লাগার ফলে উচমাধ্যমিক পরীক্ষার্থীদের বইপত্র পুড়ে গিয়েছে।

You might also like!