kolkata

3 years ago

Fire breaks out : সাগরের বামনখালি বাজারে ভয়াবহ আগুন, লেলিহান শিখায় ভস্মীভূত ৯টি দোকান

Fire breaks out at Bamankhali market
Fire breaks out at Bamankhali market

 

সাগর, ২২ ডিসেম্বর : দক্ষিণ ২৪ পরগনার সাগরে ভয়াবহ আগুন লাগল বামনখালি বাজারে। বৃহস্পতিবার ভোররাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাতে প্রথমে একটি চায়ের দোকানে আগুন লাগে। অভিযোগ, সেই দোকানে বেআইনীভাবে মজুত করা ছিল বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার।

সেই গ্যাস সিলিন্ডারগুলিতেই একের পর এক বিস্ফোরণ ঘটতে শুরু করে। সেই বিস্ফোরণের জেরে আগুন দ্রুত পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। ৯টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কিছু দোকান। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি।

You might also like!