kolkata

3 years ago

Fire at a plastic factory in Dankuni : ডানকুনিতে প্লাস্টিকের কারখানায় আগুন

Fire at a plastic factory in Dankuni
Fire at a plastic factory in Dankuni

 

কলকাতা, ৮ মে  : হুগলির ডানকুনির একটি কারখানায় আগুন লাগে। সোমবার ভোর ৪টে নাগাদ আগুন লাগে। পারডানকুনি এলাকায় ওই কারখানায় প্লাস্টিকের যাবতীয় দ্রব্য তৈরি করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কিন্তু তাদের ৪ ঘণ্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। পরে দমকলের আরও ২ টি ইঞ্জিন আনা হয় ঘটনাস্থলে। দমকলের সাতটি ইঞ্জিন এখন আগুন নেভানোর কাজ করছে বলে জানা গিয়েছে।

ওই কারখানায় কাজ করেন প্রায় ১০০ জন শ্রমিক। সকালে কাজ করতে এসে তাঁরা দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে কারখানার ভিতরে। এই প্রতিবেদন প্রকাশের সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে। দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতর মজুত রয়েছে প্রচুর দাহ্য পদার্থ। এর জেরেই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে। আগুনও ছড়িয়েও পড়ছে দ্রুত। কিন্তু কী থেকে এই আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে দমকল। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।


You might also like!