
কলকাতা : ইডেনে বিশ্বকাপের চলতি সিরিজের একাধিক ম্যাচে চালানো হয়েছিল বাড়তি মেট্রো। শনিবার আজ ইডেনে বিশ্বকাপের ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচেও মিলবে একজোড়া স্পেশাল মেট্রো।
সূত্রের খবর, এসপ্ল্যানেড মেট্রো থেকে ছাড়বে দুটি বিশেষ মেট্রো। রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড-কবি সুভাষ, এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর থেকে ছাড়বে শেষ মেট্রোটি। উভয় প্রান্তেই রাত ১১টা ১৮ মিনিটে পৌঁছবে মেট্রো দুটি। প্রত্যেকটি স্টেশনে থামবে মেট্রোটি।
