kolkata

2 years ago

Sayani Ghosh iin CGO Complex : ইডি দফতরে ঢোকার মুখে কী বললেন সায়নী?

Sayani Ghosh at CGO Complex (File Picture)
Sayani Ghosh at CGO Complex (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যাঙ্ক ডিটেলস, সম্পত্তির হিসেব নিয়ে শুক্রবার নির্ধারিত সময়ের আগেই ইডির সল্টলেক সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দেন সায়নী। এদিন সকাল ১১.২৩ মিনিট নাগাদ ইডির দফতরে ঢোকেন সায়নী।ইডি দফতরে ঢোকার মুখে যুব তৃণমূলের সভানেত্রী জানিয়েছেন তদন্তে সবরকম সহযোগিতা করবেন।

সায়নী বলেন, ‘আমাকে ৪৮ ঘণ্টার নোটিশে তলব করা হয়েছে। সশরীরে উপস্থিত হয়েছি। রাজনৈতিক প্রতিহিংসাবশত এই তলব। তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব।’ ইডি তাঁকে তলব করেছে এবিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে হঠাৎ করে যেন উধাও হয়ে গিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। তিনি কোথায় যাচ্ছেন, বাড়ি থেকে কখন বেরোচ্ছেন, সেব্যাপারে স্পষ্ট তথ্য মিলছিল না। এমনকী ঘনিষ্ঠদের ফোনও নাকি তিনি ধরছেন না। তবে সেই ধোঁয়াশা কাটিয়ে আজ সিজিও তে হাজিরা দিয়েছেন সায়নী।

প্রসঙ্গত,নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মোবাইল চ্যাট ঘেঁটে সায়নী ঘোষের নাম পায় ইডি। যুব তৃণমূলের এই নেত্রীর ব্যাপারে তাই বিশদে জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই কারণেই তাঁর ব্যাঙ্ক ডিটেলস, সম্পত্তির খতিয়ান-সহ তাঁকে সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

You might also like!