Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Minakshi Mukherjee : পাখির চোখ আসন্ন লোকসভা ভোট!মীনাক্ষীর নেতৃত্বে ব্রিগেড সমাবেশ করবে ডিওয়াইএফআই

Minakshi Mukherjee (File Picture)
Minakshi Mukherjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিগত দিনের সমস্ত ব্যর্থতা ভুলে, বাম ব্রিগেডের এখন পাখির চোখ আসন্ন লোকসভা ভোট। তার জন্য এবার আলিমুদ্দিনের কর্তারা এগিয়ে দিচ্ছেন তরুণ প্রজন্মকে। সূত্রের খবর, বছর শেষে টানা মিছিল ও ব্রিগেড সমাবেশ করতে চলেছে বামেদের ছাত্র-যুব সংগঠন। নেতৃত্বে থাকবেন লড়াকু নেত্রী তথা ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। ছাত্র-যুবদের হাতে ব্যাটন স্থানান্তরিত করতে পার্টির হোলটাইমারদের অবসর নেওয়ার প্রথা চালুর ভাবনা ভাবছে সিপিএম , এই পথ চলার জন্য অনেকটাই প্রস্তুত সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়দের মতো তরুণরা। সেই কারণে তাঁদের কাঁধে দায়িত্ব দিয়েই ব্রিগেড সমাবেশের পরিকল্পনা বিমান বসু, মহম্মদ সেলিমদের।

বাম ছাত্র-যুবদের পরিকল্পনা অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বরে টানা মিছিল করা হবে। এরপর ডিসেম্বরে ব্রিগেড সমাবেশ। তার নেতৃত্বে থাকবেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে মীনাক্ষী, সৃজনদের কাঁধে ভর দিয়েই এগোতে চাইছে সিপিএম। মনে করা হচ্ছে, লোকসভা ভোটকে সামনে রেখেই ডিওয়াইএফআই -এর ব্রিগেড সমাবেশ। যদিও তাদের পূর্ণাঙ্গ সূচি এখনও চূড়ান্ত হয়নি। 

ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মীনাক্ষী ইতিমধ্যেই ভোটে লড়াইয়ের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়তে হয়েছে তাঁকে। লোকসভাতেও কি তাঁকে ফের প্রার্থী হিসেবে দেখা যাবে? সেই প্রশ্ন থাকছেই।

You might also like!