
কলকাতা: নজরে পঞ্চায়েত নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চলছে কাজ। দুয়ারে সরকারের পর এবার দুয়ারে পিজি। বুধবার গ্রামগুলোতে শুরু হয়ে গিয়েছে দুয়ারে পিজি পরিষেবা।মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে পিজি শুরু করার ঘোষণা করেন । সেই ঘোষণা অনুযায়ী বুধবার থেকেই শুরু পরিষেবা।
বুধবার আদিবাসী অধ্যুষিত কেশিয়াড়ি ব্লকের রবীন্দ্রভবনে শিবিরের উদ্বোধন করেন জেলাশাসক আয়েশা রানী। সেখানে ২৫ জন পিজি হাসপাতালের জুনিয়র ডাক্তার এই শিবিরে অংশ নেয়। এছাড়াও নার্স টেকনিশিয়ান সহ ৩৫ জনের একটি দল যোগ দেয় সেই শিবিরে। জানা যাচ্ছে, এই শিবিরে দুদিনে প্রায় দেড় হাজার রোগীকে পরিষেবা দেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে ।
