kolkata

3 years ago

Dilip Ghosh -Suvendu Adhikari : ফের শুভেন্দুকে খোঁচা দিলীপের

Dilip Ghosh -Suvendu Adhikari
Dilip Ghosh -Suvendu Adhikari

 

কলকাতা, ১৫ ডিসেম্বর : রাজ্যের দুই বিজেপি নেতার বাগযুদ্ধে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ। তবে কেন্দ্রীয় নেতৃত্বের সেই ক্ষোভকে গুরুত্ব না দিয়েই বৃহস্পতিবার ফের নাম না করে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ।

ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপবাবু বলেন, আমার মর্নিং ওয়াকে অনেকে অনুপ্রেরণা পেয়েছেন। সবাইকে বলব সকালে হাঁটতে। মিডিয়াও তো ভালো প্রচার দিচ্ছে।

শুভেন্দুবাবুর ডিসেম্বর বিপ্লব বা তারিখ রাজনীতি নিয়েও আগের দিন কটাক্ষ করেছিলেন দিলীপবাবু। তাঁর মন্তব্য ছিল, এভাবে তারিখ দিয়ে রাজনীতি হয় না। সিবিআই কিংবা আদালত কী করবে কে বলবে? তা কেউ আগাম বলতে পারে না।

বৃহস্পতিবার আবার দিলীপবাবু বলেন, আমি কোনও তারিখের রাজনীতি করি না। আমার মতে, কেবল ভোটটা তারিখ মিলিয়ে হয়। তাঁর মর্নিং ওয়াক নিয়ে শুভেন্দুবাবুর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপবাবু বলেন, প্রত্যেকে নিজের মতো করে রাজনীতি করেন, কথা বলেন। প্রত্যেকের স্টাইল আলাদা। মানুষ ঠিক করে দেয়, এর মধ্যে কে ভুল, কে ঠিক।

প্রসঙ্গত, রাজ্যে বিজেপির দুই শীর্ষ নেতা দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর বাগযুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। দুই নেতার পারস্পরিক চাপানউতোর বেড়েই চলেছে। মঙ্গলবার হাজরা মোড়ে বিজেপির সভায় বিরোধী দলনেতা শুভেন্দু দলের সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের নাম না করে বলেন, আমি মর্নিং ওয়াক করতে করতে মিডিয়াকে বাইট দিই না। ফাঁকা বুলি দিই না। পরের দিন দিল্লিতে দিলীপবাবু পাল্টা বলেন, মর্নিং ওয়াক করতে দম লাগে, ভোরে উঠতে হয়। আর আমি কখনও ফাঁকা বুলি দিই না।


You might also like!