Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Debesh Chatterjee's drama festival: সংগ্রামী যৌথ মঞ্চে নাটক করায় দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত নাটকের উৎসবই বাতিল করলো পুরসভা

drama performance in front of the Dharana Mancha of the Sangamri Sambhat Mancha
drama performance in front of the Dharana Mancha of the Sangamri Sambhat Mancha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবারই সংগ্রামী যৌথ মঞ্চে চাকদহ নাট্যজনের জগাখিচুড়ি নাটক প্রদর্শিত হয়। এদিকে বৃহস্পতিবারই কল্যাণী পুরসভার তরফে চিঠি দেওয়া হয় চাকদহ নাট্যজনকে। জানানো হয়, কল্যাণী ঋত্বিক সদন প্রেক্ষাগৃহ সংরক্ষণ বাতিল করা হচ্ছে। আগামী ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এখানেই চাকদহ নাট্যজনের নাট্য উৎসব হওয়ার কথা। পুরসভার তরফে জানানো হয়েছে, ওই দিনগুলিতে সরকারি অনুষ্ঠান রয়েছে। সে কারণেই এই নাট্য উৎসব বাতিল করা হল।

চাকদহ নাট্যজনের নাটক উৎসবে দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশিত ৬টি নাটক দেখানোর কথা রয়েছে। চাকদহ নাট্যজনের সম্পাদক সুমন পাল বৃহস্পতিবারই ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘আজকের দিনটা চাকদহ নাট্যজনের কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের জগাখিচুড়ি নাটকের অভিনয় করতে পেরেছি সংগ্রামী যৌথ মঞ্চে। ওখানে গিয়ে আমাদের অভিনয় করতে পেরেছি, আমরা সত্যিই অভিভূত। এত মানুষ রাতের পর রাত নিজেদের ন্যায্য দাবিতে খোলা আকাশের নীচে রয়েছেন। তাঁদের এই লড়াইয়ের শরিক আজ আমরা হতে পারলাম। তারপরই সন্ধ্যা ৭.৩০ মিনিটে তপন থিয়েটারে আমরা প্রচুর মানুষের সামনে আমরা অভিনয় করলাম জগাখিচুড়ি। সবাইকার ভালোবাসায় আমরা আপ্লুত।’তিনি আরো লেখেন- উল্লেখ করি আজ আমাদের কাছে সন্ধ্যা ৭.১৯ মিনিটে কল্যাণী পুরসভা ইমেল করে জানান, আগামী ২৩ শে নভেম্বর থেকে ২৬ নভেম্বর অবধি সরকারি অনুষ্ঠানের জন্য প্রেক্ষাগৃহ ব্যবহার বাতিল করা হল। আমরা এই চারদিনে দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ছয়টি নাটক কল্যাণী শহরে মঞ্চায়ন করতে চেয়েছিলাম। সেখানে উৎপল দত্তের ‘ব্যারিকেড’ও ছিল। থিয়েটারের মতন গুরুত্বপূর্ণ একটি কাজকে স্থগিত করে ওই চারদিন মঞ্চে কোন সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার জন্য অপার বিস্ময়ে অপেক্ষায় রইলাম। আমাদের সামান্য শক্তি নিয়ে এই আয়োজন করতে চেয়েছিলাম। সব লণ্ডভণ্ড হয়ে গেল। যারা টিকিট কেটেছেন তাদের টাকা আমরা ফেরত দেব।আমরা পুরো বিষয়টার জন্য ক্ষমাপ্রার্থী।’ সুমনের পোস্টটি শেয়ার করে দেবেশ লেখেন, ‘ইতিহাসের পুনরাবৃত্তি….২০০৩-২০২৩।’

এদিকে এই ঘটনাকে প্রতিহিংসা হিসাবে দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, এটা প্রতিহিংসা পরায়ণ আচরণ সরকারের। সংগ্রামী যৌথ মঞ্চের নাটক মঞ্চস্থ করার জন্যই সরকার তাদের অনুষ্ঠান বাতিল করে দিল। তবে এর আগে বাম আমলেও এ ছবি দেখা গিয়েছে। একাধিক নাটকে পড়েছে কোপ। যদিও এ নিয়ে এখনও কল্যাণী পুরসভার তরফে কোনও মন্তব্য প্রকাশ করেনি। 

You might also like!