kolkata

3 years ago

DA meeting in Nabanna:নবান্নে ডিএ বৈঠক, সমাধান সূত্র নিয়ে সন্দিহান নানা মহল

DA meeting in Nabanna
DA meeting in Nabanna

 

কলকাতা, ২১ এপ্রিল : বকেয়া ডিএ নিয়ে শুক্রবার বিকেলে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে যৌথ সংগ্রামী মঞ্চ। তবে, এই বৈঠক নিয়ে সংশয় রয়েছে অনেকের মনে। এদিন বিকেলে নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে। এ নিয়ে একটি নোটিসও জারি করেছে নবান্ন।

জানা গিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় অনেক কর্মী সংগঠনই অংশ নিতে চাইছে। অন্যান্য সংঠনের সদস্যরা আলোচনায় অংশ নিতে পারবেন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানাল রাজ্য। এদিন বৈঠকে ছ’জন ছাড়াও অন্যান্য সংগঠনের সদস্যরা উপস্থিত থাকতে পারবেন।

আদালতের নির্দেশে সরকারি কর্মচারীদের তরফে ৫ জন থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু গতকাল সেই সংখ্যা বাড়িয়ে ৬ জন করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, আরও বেশ কয়েকটি সংগঠন আলোচনায় অংশগ্রহণ করতে চেয়ে আবেদন জানিয়েছেন। যাঁরা আসতে চান সবাইকে স্বাগত। কিন্তু একটি সংগঠনের তরফে একজনই থাকতে পারবে। রাজ্যের এই আবেদনে সম্মতি দিয়ে আদালত।






You might also like!