kolkata

3 years ago

Mamata Banerjee : নিয়োগ করতে গেলেই আদালতে স্থগিতাদেশ, বিধানসভায় উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২৪ নভেম্বর : সদিচ্ছা থাকলেও বহু ক্ষেত্রে নিয়োগ করতে পারছে না রাজ্য সরকার।কারণ, বারবার আদালতে মামলা। নতুন নিয়োগের ক্ষেত্রে একের পর এক স্থগিতাদেশ। বিধানসভায় দাঁড়িয়ে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ নিয়ে উষ্মাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বস্তুত, এই মুহূর্তে আদালতে মামলার গেরোয় আটকে রয়েছে বহু রাজ্য সরকারি নিয়োগ। বিভিন্ন স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এনে মামলায় মামলায় জর্জরিত করে চলেছেন চাকরিপ্রার্থীরা। শাসক দল বারবার অভিযোগ করেছে, আদালতে একের পর এক মামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ও মদত রয়েছে।

বিচারব্যবস্থার উদ্দেশে মুখ্যমন্ত্রীর অনুরোধ, বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “যখনই আমরা লোক নিতে চাই তখনই কেউ কোর্টে চলে যাচ্ছে। আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে চলে আসছে। আমরা ৩ মাসের মধ্যে নিয়োগ শেষ করতে চাই। কিন্তু কোর্টে লড়তে গিয়েই সব টাকা চলে যাচ্ছে।” এরপরই মুখ্যমন্ত্রীর বিচারব্যবস্থার উদ্দেশে অনুরোধ করে বলেন,”কোর্টকে বলব এটা দেখতে। বিচারব্যবস্থা মানুষের জন্যই। মানুষের জন্যই হোক। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে।” এদিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর উষ্মাপ্রকাশে কার্যত প্রতিধ্বনিত হল তাঁর অভিযোগ— বিরোধীরা চাইছেন না সুষ্ঠুভাবে কোনও নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হোক।

You might also like!