
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বড়দিনের আগে তাপমাত্রার পতন অব্যাহত। আজ মরশুমের শীতলতম দিন। গতকালের তুলনায় ১ ডিগ্রি কমে গেল তাপমাত্রা যার ফলে শনিবার কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস যা গত কাল ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন এইরকমই থাকবে তাপমাত্রা। পরবর্তী সময়ে একটু বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
উত্তর বঙ্গের তাপমাত্রাও বেশ খানিকটা। পশ্চিমী ঝঞ্জার ফলে বাতাসে জলীয় বাষ্প এবং কুয়াশার পরিমাণ বেড়েছে। দার্জিলিং, কলিংপং এ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা নেই।
