
কলকাতা,৩০ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ । আলিপুর আবহাওয়া দফতরের তরফে - আগামী ৪৮ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী, উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন পশ্চিম উপকূল জুড়ে ভারি বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস। তার ফলে জলমগ্ন হতে পারে কলকাতা শহর।
উত্তর পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব - মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল । সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে সেটি বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে শক্তি বাড়িয়ে সুস্পষ্টভাবে সে উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে । এর জেরে ঘুর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে - আগামী ৪৮ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী, উত্তর ওডিশা ও তৎসংলগ্ন পশ্চিম উপকূল জুড়ে ভারি বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানী তথা অধিকর্তা গণেশ চন্দ্র দাস এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আজ শুক্রবার ও কাল, শনিবার ভারি বৃষ্টিপাত চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা পুরসভা এলাকায় জলমগ্ন হতে পারে। রবিবার ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও জানান অধিকর্তা । আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের আগাম সতর্কবার্তা জানানো হয়েছে।
এদিকে, উত্তরবঙ্গে অক্টোবরের প্রথম সপ্তাহে এর প্রেক্ষিতে টানা বৃষ্টি হবে। ফলে, বৃষ্টি ঘাটতির পরিমাণ কমবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, মৎস্যজীবিদের জন্য ও সতর্কবার্তা রয়েছে । পাহাড়ে টানা বৃষ্টিতে ধস নামতে পারে এই আশঙ্কা রয়েছে। নদীতে জলস্ফীতি হতে পারে। বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা থাকছে।
