Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

WEather Forecast : রাজ্য জুড়ে ঠান্ডা আমেজ, কমছে রাতের তাপমাত্রা

Winter in Kolkata (Symbolic Picture )
Winter in Kolkata (Symbolic Picture )

 

কলকাতা, ৭ নভেম্বর  : মেঘ সরতেই রাজ্যজুড়ে কমছে তাপমাত্রার পারদ। রাতের দিকে মিলছে ঠান্ডার আমেজ।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামতে পারে। আকাশ সাধারণত পরিষ্কার থাকার কথা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের । পাশাপাশি উত্তরবঙ্গেরও কোন জেলায় বৃষ্টি হবে না। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমাঞ্চলে পারদ এখনই ২০-র নিচে। আবহবিদরা বলছেন, উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্য জুড়ে ঠান্ডা আমেজ থাকবে। নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে মাঝের কয়েকদিন আবহাওয়ায় আমুল বদল এসেছিল। কার্তিকের একেবারে শুরু থেকেই প্রকৃতি হেমন্তের জানান দিলেও মাঝে বেশ কিছুটা পারদ চড়েছিল। স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়েছিল তাপমাত্রা। রোদের তাপে যথেষ্টই কষ্ট হচ্ছিল।

You might also like!