
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান মমতা বন্দ্যোপাধ্যায়। , জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার সময় মাঝ আকাশে প্রবল দুর্যোগের মুখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। দুর্যোগের কবলে পড়ার পর সেবক এয়ার বেসে জরুরি অবতরণ করে কপ্টারটি। শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতত সেবক এয়ার বেসেই নিরাপদে রয়েছেন মুখ্যমন্ত্রী সহ বাকিরা।
জানা গিয়েছে, বৈকণ্ঠপুর জঙ্গলের কাছে মাঝ আকাশে প্রবল দুর্যোগের কবলে পড়ে মমতার কপ্টার। তখনই বিপদ বুঝে পাইলট সেবক এয়ার বেসের দিকে কপ্টারটি ঘুরিয়ে দেন। সেবক এয়ার বেসেই কপ্টারটিকে জরুরি অবতরণ করানো হয়।
উল্লেখ্য, ক্রান্তির সভা সেরে মঙ্গলবার দুপুরেই উড়ানে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। পূর্ব নির্ধারিত সূচি মেনেই জলপাইগড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফেরার জন্য ওড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, এরপরই ঘটে ঘটনাটি।
