Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

kolkata

2 years ago

Chandrayaan 3 : চন্দ্রযান মিশনে যুক্ত বাংলার বিজ্ঞানীদের কলকাতায় সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee  (File picture)
Mamata Banerjee (File picture)

 

কলকাতা, ২৮ আগস্ট  : চন্দ্রযান মিশনে যুক্ত বাংলার বিজ্ঞানীদের কলকাতায় সম্মান জ্ঞাপনের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে তাঁর মুখে চন্দ্রযান প্রসঙ্গ। এই সঙ্গে তিনি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

সোমবার মেয়ো রোডের অনুষ্ঠান চন্দ্রযান মিশনের জন্য ইসরোকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ইসরোতে যারা কাজ করেছেন, বাংলার ২৮ জন রয়েছেন। আমি নিজে তাঁদের ব্যাক্তিগতভাবে চিঠি দিয়েছি। তাঁরা যদি সময় দেন, আমি রাজপথে তাঁদের নিয়ে এসে সম্মান দেব।”

এরপরই প্রধানমন্ত্রীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “ল্যান্ডিং লোকে দেখতে চায়। দেখতে দিল না। সঙ্গে সঙ্গে একজনের মুখ ভেসে এল। ভাল করে দেখতেই দিল না। আমি দেখব বলে বসেছিলাম। সেই মুখটা ভেসে এল। আমি টিভি বন্ধ করে দিলাম।” চন্দ্রযান ল্যান্ডিংয়ের মুহূর্তেই স্ক্রিনে ভেসে উঠেছিলেন প্রধানমন্ত্রী। বিক্রম সফলভাবে চাঁদের মাটিতে অবতরণের পরই তেরঙ্গা ওড়ান তিনি। সেই কারণেই এই কটাক্ষ। প্রসঙ্গত, বাংলার বিজ্ঞানীদের এই সাফল্যে খুশি বাংলার মানুষও। ২৩ আগস্ট স্বপ্নপূরণ হয়েছে সমস্ত ভারতবাসীর। চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান। এই প্রথম কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে। যা দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের।


You might also like!