kolkata

3 years ago

Road Accident : চিংড়িঘাটায় পথচারীদের ধাক্কা মারল বেপরোয়া গাড়ি, গুরুতর জখম পাঁচ

Car hit pedestraian in kolkata
Car hit pedestraian in kolkata

 

কলকাতা, ৮ ডিসেম্বর : কলকাতার চিংড়িঘাটায় পথচারীদের ধাক্কা মেরে গার্ড রেলে আটকে গেল বেপরোয়া একটি গাড়ি। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ নিকো পার্কের দিক থেকে বাইপাসের দিকে আসছিল ওই গাড়িটি। বাইপাসে গাড়িটি ওঠার আগেই সেটি পথচারীদের ধাক্কা মারতে মারতে এগিয়ে আসছিল। আতঙ্কিত হয়ে পথচারীরা রাস্তায় ছোটাছুটি শুরু করে দেন। পুলিশ নানা ভাবে গাড়িটিকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। বাইপাসে ওঠার পর গার্ড রেল ফেলে গাড়িটিতে আটকানোর মরিয়া চেষ্টা করে পুলিশ। গার্ড রেল দুমড়ে মুচড়ে দিয়ে থামে গাড়িটি।

এই ঘটনায় একাধিক পথচারী আহত হলেও গুরুতর আহত হয়েছেন ৫ জন পথচারী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। ৩টি গাড়িকে ধাক্কা মেরে কার্যত দুমড়ে মুচড়ে দিয়েছে ওই গাড়িটি। ৩টি গাড়ির সঙ্গে ওই গাড়িটিকেও থানায় নিয়ে যাওয়া হয়েছে।


You might also like!