kolkata

3 years ago

Calcutta High Court : উপাচার্যের নিরাপত্তা সংক্রান্ত মামলায় আগের নির্দেশই কার্যকর করার নির্দেশ কলকাতা হাইকোর্ট-র

Calcutta High Court ordered to implement the previous order
Calcutta High Court ordered to implement the previous order

 

কলকাতা, ১৯ ডিসেম্বর : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিরাপত্তা সংক্রান্ত মামলায় আদালতের আগের নির্দেশই রাজ্য সরকারকে কার্যকর করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত সোমবার ওই নির্দেশ দেন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা আগে নির্দেশ দিয়েছিলেন, উপাচার্যের বাড়ির ৫০ মিটারের মধ্যে কোনও মঞ্চ বেঁধে অবস্থান আন্দোলন করা যাবে না। তাঁর নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। আন্দোলনের জন্য যাতে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন ব্যাহত করা যাবে না, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। এমন কিছু হলে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সোমবার বিচারপতি মান্থার পুরনো নির্দেশই রাজ্য সরকারকে কার্যকর করতে হবে বলে জানালেন বিচারপতি সেনগুপ্ত।

প্রসঙ্গত, উপাচার্য মামলা করেছেন ব্যক্তিগতভাবে। আর হাইকোর্টে সেই মামলা অ্যাফার্ম করেন বিশ্বভারতীর রেজিস্ট্রার। এটা কী করে সম্ভব, প্রশ্ন তুলে মামলা খারিজের আবেদন জানানো হয়। আদালতে পুলিশের দাবি, উপাচার্যের নিরাপত্তার জন্য ১৩জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। আদালতের বক্তব্য, কতজন পুলিশ তাঁর নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে, সেটা বড় কথা নয়। তাঁরা কতটা সততার সঙ্গে আদালতের নির্দেশ পালন করতে প্রস্তুত, সেটা রাজ্য সরকারকে মাথায় রাখতে হবে। আদালত জানায়, মামলার পরবর্তী শুনানি তিন সপ্তাহ পরে। তার আগে রাজ্য সরকার-সহ বিভিন্ন পক্ষকে হলফনামা জমা দিতে হবে।


You might also like!