দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁকরা হাই স্কুলের মাঠে সভা করার কথা শুভেন্দুর। কিন্তু এই সভা ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। অভিযোগ, প্রাথমিক ভাবে অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল করে দেন স্কুল কর্তৃপক্ষ। মাঠে সভার অনুমতি না থাকায় পুলিশেরও অনুমতি মেলেনি। বিজেপির তরফে প্রাথমিক ভাবে পুলিশের অনুমতি ছাড়াই সভা করার কথা বলা হলেও শেষমেশ তা বন্ধ হচ্ছিল।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, শান্তিপূর্ণ ভাবে সভা করতে হবে। কোনও উস্কানি দেওয়া যাবে না।
তবে, এর আগেই বিরোধী দলনেতা টুইটারে জানিয়েছিলেন, তিনি চন্দ্রকোনায় যাচ্ছেন। সেখানে কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি।
