kolkata

3 years ago

C V Anand Bose : নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ, শপথ নিলেন প্রাক্তন আইএএস ডঃ সি ভি আনন্দ বোস

c v anand bose takes oath as governor
c v anand bose takes oath as governor

 

কলকাতা, ২৩ নভেম্বর : নতুন ও স্থায়ী রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ। বুধবার সকালে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করেছেন প্রাক্তন আইএএস অফিসার ডঃ সি ভি আনন্দ বোস। প্রথা মেনে নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে শপথ নিয়েছেন সি ভি আনন্দ বোস।

জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গিয়ে রাজ্যপালের পদ ছেড়ে দেওয়ায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। কয়েক দিন আগেই রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে কেরল ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার বোসকে স্থায়ী রাজ্যপালের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। মঙ্গলবারই কলকাতায় এসে পৌঁছন নতুন রাজ্যপাল বোস, এরপর বুধবার সকালে নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন সি ভি আনন্দ বোস।

You might also like!