kolkata

2 years ago

Bulldozers on BJP leader's house: খাস কলকাতায় বিজেপি নেতার বাড়ির উপর বুলডোজার চালানো নিয়ে ধুন্ধুমার কলকাতা কর্পোরেশনে

Bulldozers on BJP leader's house (Collected)
Bulldozers on BJP leader's house (Collected)

 

কলকাতা, ১৯ আগস্ট  : খাস কলকাতায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল বিজেপি নেতার বাড়ির একাংশ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের দিকে।

শুক্রবার উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একতলায় দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয় পুরসভা।

সুনীল সিং বিজেপির জেলা কমিটির সদস্য ও শ্যামপুকুর বিধানসভার প্রাক্তন আহ্বায়ক। বিজেপি নেতার অভিযোগ, ভোট-পরবর্তী হিংসা নিয়ে সরব হওয়াতেই তাঁর বাড়ি-দোকান ভাঙা হয়েছে। শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক শশী পাঁজা এ নিয়ে মন্তব্য করতে চাননি। ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের দাবি, বেআইনি বলেই পুরসভা ওই অংশ ভেঙে দিয়েছে।

সুনীল সিং-এর অভিযোগ, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বৃদ্ধ বাবা ডায়ালিসিসের রোগী। বাড়িতে বুলডোজার চালানোর আগে কোনও নোটিসও দেখানো হয়নি। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বিজেপি নেতার দাবি, সেখানে আরও অনেক দোকান-পাট আছে। সেই সব দোকানের উপর তো বুলডোজার চলেনি, তাহলে তিনি বিজেপি করেন বলেই কি এই ঘটনা ঘটল? পুলিশে অভিযোগ করেও লাভ হয়নি বলে ক্ষোভ বিজেপি নেতার।

You might also like!