Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Firhad Hakim: হকারদের ঋণদানে শীর্ষে বাংলা! কেন্দ্রকে নিয়ে কটাক্ষের সুর ফিরহাদের মুখে

Bangla top in lending to hawkers! Firhad's tone of sarcasm on the center
Bangla top in lending to hawkers! Firhad's tone of sarcasm on the center

 

২১ নভেম্বর, কলকাতাঃ পুজোর মরসুমে দেড় লক্ষেরও বেশি হকাররা ঋণ পেয়েছেন, তাই এবার হকারদের ঋণদানে শীর্ষে বাংলা। এমনই দাবি করছেন  রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। 

ওই দপ্তরের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের সরকার যে ভাল পারফর্ম করছে তা আরও একবার প্রমাণ হল। প্রশাসনিক কাজে, মানুষকে পরিষেবা দেওয়ায় আমরা যে নিষ্ঠার সঙ্গে কাজ করছি তা মেনে নিয়ে এই প্রকল্পেও কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিল। এর পরই কটাক্ষের সুরে কেন্দ্রকে বিঁধে ফিরহাদের মন্তব‌্য, ‘‘কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনার পরও বাংলা একাধিক প্রকল্পে দেশের সেরা হয়ে চলেছে। এর আগে একশো দিনের প্রকল্পে সেরা হয়েছি। তার পরই টাকা বন্ধ করে দিয়েছে। আমার আশঙ্কা, এবার সেরা হওয়ার ‘অপরাধে’ হকারদের টাকাও না বন্ধ করে দেয়! তাই আমরা আর ‘পজিটিভ’ পুরস্কার চাই না!’’

You might also like!