kolkata

2 years ago

Bangla Diwas : বঙ্গভঙ্গ নয়! বিজেপির কড়া সমালোচনা হিন্দু মহাসভার

Chandrachud Goswami (File picture)
Chandrachud Goswami (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অখিল ভারতীয় হিন্দু মহাসভার  নেতা চন্দ্রচূড় গোস্বামী বিজেপিকে কার্যত তুলোধোনা করে সাফ জানিয়ে দিলেন  বিজেপি বাংলাকে ভাগ করতে চায়। কিন্তু তাঁরা বাংলা ভাগের বিরুদ্ধে। কোনওভাবেই বঙ্গভঙ্গকে তাঁরা সমর্থন করেন না।প্রসঙ্গত, তিনি বারবার মমতাকে মাতৃসমা বলে উল্লেখ করেন। 

এই বক্তব‌্য শুনে মুখ‌্যমন্ত্রীও বলেন, ‘‘তোমাদের যদি কিছু প্রয়োজন হয়, জানিও। আমি সঙ্গে আছি।’’ ‘বাংলা দিবসের’ দিন ঠিক করা নিয়ে মুখ‌্যমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে মঙ্গলবার বিজেপি যোগ দেয়নি। তবে যোগ দেয় অখিল ভারতীয় হিন্দু মহাসভা। একই সঙ্গে বিজেপির অবস্থানকে যে তাঁরা সমর্থন জানাচ্ছেন না সেকথা জানিয়ে দেন চন্দ্রচূড় গোস্বামী। 

তিনি বলেন, ‘‘বাংলা দিবস পালন করার জন‌্য আমরা পয়লা বৈশাখের পক্ষে। কারণ হিন্দু-মুসলিম সবার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ দিন। জাতি-ধর্ম নির্বিশেষে এই দিনটা পালন করা হয়। ২০ জুনের একটা রক্তাক্ত ইতিহাস আছে। ওইদিন কখনও বাংলার জন্মদিন হতে পারে না। ওই দিন বাংলার মানুষ মানবে না।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘বঙ্গবিভাজনের বিরুদ্ধে আমরা। নিজেদের রাজনৈতিক স্বার্থে বিজেপি বাংলাকে ভাগ করতে গেলে আমরা ভাগ হতে দেব না। আমরা লড়ব। এক্ষেত্রে সবসময় সরকারের পাশে আছি।’’

You might also like!