Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Kolkata Traffic Update: মাসের শুরুতেই মিটিং মিছিলে কলকাতা! কি বলছে ট্রাফিকের হালচাল?

Kolkata Traffic (File Picture )
Kolkata Traffic (File Picture )

 

কলকাতা, ১ নভেম্বরঃ মাসের শুরুতে শহর কলকাতায় কয়েকটি বড় মিছিলের সম্ভাবনা রয়েছে। সেই কারণে সমস্যার মুখোমুখি হতে পারেন সাধারণ মানুষ। তাই জেনে রাখা ভালো এই মুহূর্তে কলকাতা শহরের ট্রাফিকের হালচাল কেমন? 

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুমের তরফে ট্রাফিক সাজেন্ট উৎপল দেবনাথ জানিয়েছে, এই মুহূর্তের কলকাতা শহরের যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও দুর্ঘটনার খবর নেই। এই মুহূর্তে কলকাতা শহরের কোনও বড় ধরনের যানজট নেই বলে জানিয়েছেন তিনি।

মাসের প্রথম দিনই শহর কলকাতা মিছিলে ঠাসা। সেই কারণে সকালে সমস্যা না হলেও দুপুর থেকে ভোগান্তির মুখে পড়তে হতে পারে গাড়িচালক ও সাধারণ মানুষকে। লালবাজারের ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, দুপুর ২টো নাগাদ একটি মিছিল ধর্মতলার লেনিন সরণি থেকে বেরিয়ে আমেরিকান সেন্টারের দিকে যাবে। এই মিছিলে ১০০ থেকে ১২০ জন লোক হতে পারে।

অন্যদিকে দুপর ৩টে নাগাদ শিয়ালদা এলাকায় আরও একটি মিছিল রয়েছে। শিয়ালদা স্মার্ট বাজার থেকে বেরিয়ে একটি মিছিল রাজাবাজার ক্রসিংয়ের দিকে যাবে। রাজাবাজার সায়েন্স কলেজে মিছিল শেষ হওয়ার কথা। এই মিছিলে ৩০০ থেকে ৩৫০ জনের জমায়েত হতে পারে। সাড়ে ৩টে নাগাদ রয়েছে আরও একটি মিছিল। কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে ওই মিছিল ধর্মতলার হগ স্ট্রিট অবধি আসবে। কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, মিছিলের সময় যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের তরফে সব ধরনের বন্দোবস্ত করা হয়েছে।

অন্যদিকে বুধবার থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুতে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ৬ লেনের হুগলি ব্রিজের দুটি লেন মেরামতি করা হচ্ছে। আট মাস ধরে চলবে এই কাজ। সেই কারণে আজ থেকে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। মূলত ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার বদলে পুলিশের তরফে বিকল্প কিছু রুটে পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

You might also like!