Breaking News
 
MLA Byran Biswas: বাইরনের ঘরে আগুন কী ভাবে? জল্পনার মাঝে মুখ খুললেন মেজো ভাই, দিলেন শর্ট সার্কিটের তত্ত্ব SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

 

kolkata

1 month ago

Annapurna Yojana: ‘অযোগ্য’রা পাচ্ছে অন্নপূর্ণার ৩ হাজার? এক ক্লিকেই জানান অভিযোগ, পাড়ায় পাড়ায় প্রস্তুত অন্নপূর্ণা কমিটি

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অন্নপূর্ণা যোজনার তালিকায় ‘অযোগ্য’ কোনও মহিলার নাম থাকলে এবার তা নিয়ে আপত্তি জানানো যাবে। কোনও দ্বিতীয় মহিলা এই ধরনের অভিযোগ প্রশাসনের কাছে জানাতে পারবেন। একইভাবে যোগ্য হওয়া সত্ত্বেও কেউ যদি অন্নপূর্ণা যোজনার টাকা না পান, সেক্ষেত্রেও অভিযোগ জানানোর সুযোগ থাকবে। প্রশাসন অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। জানা গিয়েছে, আগামী ২০ আগস্ট থেকে এই সংক্রান্ত পোর্টাল চালু হবে। অভিযোগ বা আপত্তির সত্যতা প্রমাণিত হলে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সাহায্য করতে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কমিটিগুলি উপভোক্তাদের আবেদন ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করবে। 

মঙ্গলবার মহাজাতি সদনে উত্তর কলকাতার মহিলাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সভা করা হয়। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত আবেদন করা মহিলাদের তথ্য যাচাইয়ের পর উত্তর কলকাতার ৭টি বিধানসভার ৭৬ হাজার ৮১৭ জন মহিলাকে টাকা দেওয়া শুরু হয়েছে। জুন মাসে ২৮ লক্ষ মহিলা অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা গিয়েছে। জুন-জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। ১৭ আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। তাতে ছাড়াই বাছাই করে অর্থ প্রদান করা হচ্ছে। ‘অর্থনৈতিক শৃঙ্খল’ মেনে টাকা দেওয়া হচ্ছে। 

অন্নপূর্ণার ৩ হাজার আর্থিক সাহায্য থেকে কোনও যোগ্য মহিলা বঞ্চিত হলে তাঁরা ফের আবেদন করতে পারবেন। একটি পোর্টাল চালু করা হবে। এই লক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে অন্নপূর্ণা কমিটি গড়ার কথা বলা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “২০ তারিখ থেকে একটি পোর্টাল শুরু করছে পশ্চিমবঙ্গ সরকার। যদি মনে হয় কোনও অযোগ্য কেউ টাকা পেয়েছেন। তাহলে আপত্তি জানানো যাবে। যোগ্য হয়েও ২০ তারিখের মধ্যে টাকা না ঢুকলে অভিযোগ জানানো যাবে। নিষ্পত্তি করা হবে। প্রত্যেক মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা যাবে ব্যাঙ্কে। মা -দিদিদের কোথাও যেতে হবে না।” এরপরই তিনি বলেন, “উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করে নেবেন। যাতে মহিলার উপর কোনও অত্যাচার হলে তাতে রুখে দাঁড়াতে পারেন। আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসাবে কাজ করবেন। চলতে চলতে একজনও যোগ্য মাতৃশক্তি এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না।”  

You might also like!