kolkata

3 years ago

Anubrata Mondal : দলীয়কর্মীকে খুনের চেষ্টা মামলায় ৭ দিনের পুলিশ হেফাজত, অনুব্রতকে এখনই দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি

Anubrata Mondal
Anubrata Mondal

 

দুবরাজপুর, ২০ ডিসেম্বর : তৃণমূল কংগ্রেস কর্মীকে ‘খুনের চেষ্টা’-র পুরনো একটি মামলায় তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বীরভূমের দুবরাজপুর আদালত। সূত্রের খবর, আদালতে অনুব্রতের আইনজীবী জামিনের আবেদন জানাননি। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়ার অর্থ অনুব্রতকে এখনই দিল্লি নিয়ে যেতে পারছে না প্রবর্তন নির্দেশালয় (ইডি)।

ইডি দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেতেই এক দিন পুরনো মামলায় দুবরাজপুর আদালতে তলব করা হয় অনুব্রতকে। মঙ্গলবার সকালেই তাঁকে নিয়ে দুবরাজপুর আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ। তাৎপর্যের বিষয় হল, অনুব্রতের আইনজীবী না-কি জামিনের আবেদনই জানাননি। অনুব্রতকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।


You might also like!