kolkata

3 years ago

Anubrata Mondal : দিল্লি যাত্রা এড়াতে পারলেন না অনুব্রত মণ্ডল

Anubrata Mondal
Anubrata Mondal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিল্লি আদালতে বিরাট ধাক্কা খেল কেষ্ট ওরফে অনুব্রত মন্ডল। বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে নিয়ে দিল্লি যেতে পারবে ইডি। এমনই জানাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তবে দিল্লি এনে আগেই কেষ্টকে আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন বিচারক। এর আগে গত শনিবার দিল্লির রাউস অ্যভিনিউ কোর্টে অনুব্রত মামলার শুনানি চলে। ইডির প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদনের শুনানি চলে গত শনিবার। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল আদালত। তবে আজ ইডিকে অনুমোদন দিল আদালত।

প্রসঙ্গত, এর আগে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করেছে ইডি। তবে সে জেরার পর থেকে সায়গলের ঠাঁই তিহার জেলে। তিহারে রয়েছে গরু পাচারের মূল পাণ্ডা এনামুল হকও। 

দিল্লি  যাবার বযাপারে শুরু থেকেই আপত্তি ছিল অনুব্রত-র , তবে তাকে এবার দিল্লি যেতেই হচ্ছে। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডল-মামলার শুনানি চলে ঘণ্টা দু’য়েক ধরে। কেষ্ট মণ্ডলের হয়ে সওয়াল করেন দুঁদে আইনজীবী কপিল সিব্বল, কিন্তু কোনো ভাবেই অনুব্রত-র আবেদনে এদিন শিলমোহর দিল না আদালত।  

গত শনিবার অনুব্রত-র মমলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল আদালত , সোমবার এই মামলার শুনানি পর্বে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ইডির প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদনে সাড়া দেয় আদালত। 

You might also like!