Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Mahua Maitra:সংসদ কাণ্ডের পর এবার ভোটেও ধাক্কা খাবেন মহুয়া মৈত্র? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

Mahua Maitra
Mahua Maitra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এত কাণ্ডের পরও কৃষ্ণনগর কেন্দ্রে ফের জয়ী হতে চলেছেন তৃণমূল (Trinamool Congress) প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Moitra)। কিছুটা লড়াই দিতে পারলেও মহুয়া গড়ে পদ্ম ফোটাতে পারবে না বিজেপি প্রার্থী অমৃতা রায়। একাধিক বুথ ফেরত সমীক্ষায় (Lok Sabha Exit Poll 2024) কিন্তু এমনই রিপোর্ট উঠে এসেছে।

মহুয়া মৈত্র, বাংলা তথা দেশের রাজনীতিতে অতি পরিচিত একটি নাম। কিছুদিন আগেই সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে বহিষ্কার হয়েছিলেন তৃণমূলের এই নেত্রী। ভোটের আগে আদালতে পর পর ঝটকা খেয়েছেন মহুয়া। নিজেকে সামলে ২৪ এর লোকসভা ভোটেও জোড়াফুলের প্রতিকে লড়েন মহুয়া।

ক্যাশ ফর কোয়্যারি মামলায় অভিযুক্ত মহুয়াকে মেয়াদ ফুরানোর আগেই সংসদ থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে সেই সময় হুঙ্কার করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফের জনগণের আশীর্বাদ নিয়ে তিনি সংসদে ফিরে আসবেন। এবারে বুথ ফেরত সমীক্ষাও কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে।একদিকে সংসদ থেকে বহিষ্কার অন্যদিকে সিপিএমের সংখ্যালঘু ভোট কাটার জের, এই দুই মিলিয়ে এ বার তৃণমূল প্রার্থীর লড়াই বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছিল। তবে সেই প্রতিকূলতাকে পার করে ফের একবার সিংহাসনে বসবেন মহুয়া। বুথ ফেরত সমীক্ষায় এমন রিপোর্টই সামনে আসছে। যদিও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ জুন।

ওদিকে গোটা ভোটপর্বে নিজের জয় নিয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী ছিলেন মহুয়া। কৃষ্ণনগর কেন্দ্রে তিনি এক লক্ষ ভোটে জিতবেন বলে মনে করছেন তৃণমূল প্রার্থী। গত ১৩ মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। তারপর পুঞ্চায় দলীয় প্রার্থীর প্রচার সভা থেকে মহুয়া বলেছিলেন, ‘আমার দৃঢ বিশ্বাস, এক লক্ষ ভোটে আমি আবার জিতব।’ প্রসঙ্গত, গতবার নির্বাচনে বড় জয় পেয়েছিলেন মহুয়া। এবার প্রায় ৬৩ হাজার ভোটে জিতেছিলেন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী।

You might also like!