kolkata

3 years ago

2nd Hooghly Bridge : দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের, তল্লাশি চালাচ্ছে পুলিশ

A youth jumps from bridge in kolkata
A youth jumps from bridge in kolkata

 

কলকাতা, ২০ ফেব্রুয়ারি : দ্বিতীয় হুগলি সেতু থেকে ফের গঙ্গায় ঝাঁপ! সোমবার সকাল ৬টা নাগাদ এক যুবক বাইক চালিয়ে ব্রিজের ধারে আসেন। সেখানে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর আচমকাই গঙ্গায় ঝাঁপ দেয় সে। এমনই ভয়াবহ দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা ছুটে যান ব্রিজের ধারে। কিন্তু ওই যুবক ততক্ষণে গঙ্গায় পড়ে যায়। পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে যুবকের বাইকটি উদ্ধার করে। ঝাঁপ দেওয়া যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল ৬টা নাগাদ দ্বিতীয় হুগলী সেতুর কলকাতা অংশের প্রথম পিলারের কাছে ঘটনাটি ঘটেছে। হাওড়ার দিকে যাওয়ার পথে এক যুবক বাইক দাঁড় করিয়ে বেশ কিছু সময় বসেছিলেন। তারপর হঠাৎ বাইকের সিটে তাঁর কালো ব্যাগটি রেখে গঙ্গায় ঝাঁপ দেন তিনি। অনেকে সেই সময়ে ছুটে গিয়েও ওই যুবককে রক্ষা করতে পারেননি। ঘটনাটি দেখতে পেয়ে ওই এলাকার কয়েকজন বাসিন্দা পুলিশকে খবর দেন। হেষ্টিংস থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই যুবকের নাম বা পরিচয় কিছুই এখনও জানা যায়নি। তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।


You might also like!